মাত্র ৩০ মিনিটেই তৈরী করুন রসমালাই

উপকরণ:

  • এক লিটার দুধ কে জাল দিয়ে প্রায় তিন ভাগের এক ভাগ কমাতে হবে।
  • তারপর এক কাপ চিনি দিয়ে তাতে এক চা চামচ এলাচ গুঁড়া আর এক চিমটি জাফরান দিয়ে খুব ঢিমা আঁচে রাখতে হবে।

মিষ্টির জন্য :

  • পাউডার মিল্ক এক কাপ
  • একটা ডিম আর আরেকটা ডিমের কুসুম
  • এক চা চামচ ঘি
  • এক চা চামচ ময়দা
  • কিসমিস, বাদাম কুচি আপনার ইচ্ছেমত (পরিবেশনের জন্য)।

প্রণালিঃ

  • সব একসাথে মিশিয়ে একটু আঠালো ডো বানাতে হবে।
  • হাতে ঘি মাখিয়ে একেবারে ছোট বল বানিয়ে দুধে ছেড়ে দিতে হবে।
  • খুব অল্প আঁচে রেখেই আরো ১০/ ১২ মিনিট ঢাকনা ছাড়া রান্না করতে হবে।
  • পেস্তা গুঁড়া চড়িয়ে নামাতে হবে।
  • এর পর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
  • এবার ফ্রিজে রেখে খুব ঠান্ডা করে উপরে কিসমিস, বাদাম কুচি দিয়ে পরিবেশন করুন।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ