উপকরণ:
- এক লিটার দুধ কে জাল দিয়ে প্রায় তিন ভাগের এক ভাগ কমাতে হবে।
- তারপর এক কাপ চিনি দিয়ে তাতে এক চা চামচ এলাচ গুঁড়া আর এক চিমটি জাফরান দিয়ে খুব ঢিমা আঁচে রাখতে হবে।
মিষ্টির জন্য :
- পাউডার মিল্ক এক কাপ
- একটা ডিম আর আরেকটা ডিমের কুসুম
- এক চা চামচ ঘি
- এক চা চামচ ময়দা
- কিসমিস, বাদাম কুচি আপনার ইচ্ছেমত (পরিবেশনের জন্য)।
প্রণালিঃ
- সব একসাথে মিশিয়ে একটু আঠালো ডো বানাতে হবে।
- হাতে ঘি মাখিয়ে একেবারে ছোট বল বানিয়ে দুধে ছেড়ে দিতে হবে।
- খুব অল্প আঁচে রেখেই আরো ১০/ ১২ মিনিট ঢাকনা ছাড়া রান্না করতে হবে।
- পেস্তা গুঁড়া চড়িয়ে নামাতে হবে।
- এর পর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
- এবার ফ্রিজে রেখে খুব ঠান্ডা করে উপরে কিসমিস, বাদাম কুচি দিয়ে পরিবেশন করুন।
পোস্টটি যতজন পড়েছেন : 17
























