২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আকামা নবায়নের সুযোগ দিয়েছে কুয়েত, স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা

শর্তসাপেক্ষে আকামা নবায়নের সুযোগ দিয়েছে কুয়েত সরকার। রোববার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০ জানুয়ারির আগে যাদের আকামার মেয়াদ শেষ হয়েছে জরিমানা পরিশোধ করে তারা এ সুযোগ গ্রহণ করতে পারবে। সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কুয়েতের প্রবাসী বাংলাদেশিরা।

কুয়েতে যাদের আকামাহ ২০২০ সালের শুরুতে শেষ হয়েছে তাদের আকামাহ জরিমানা মওকুফ করে প্রদান করা যাবে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রতিটি কর্মচারী তার আকামাহ নবায়নের অধিকার রাখে।

যারা দেশে ছুটিতে আটকা পড়ে আছেন, তারা যেন তাদে অফিসে যোগাযোগ করেন। যাদের আকামাহ ২০২০ ফেব্রুয়ারিতে শেষ হয়েছে তারা আর নবায়ন করতে পারবে না। তাদের সাধারণ ক্ষমা করে দেশে ফিরে যেতে নির্দেশনা দেয়া হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ