অস্ট্রেলিয়ায় সমগ্র মুসলিমদের প্রতিনিধিত্বের জন্য এই প্রথম মুসলিম রাজনৈতিক দল গঠন করা হয়েছে। ৩৪ বছর বয়স্ক দিয়া মুহাম্মদ সিডনিতে ‘অস্ট্রেলিয়ান মুসলিম পার্টি’ নামে মুসলিমদের এই রাজনৈতিক সংগঠনের ঘোষণা দেন।
এই পার্টি অস্ট্রেলিয়ার সমগ্র মুসলিমদের প্রতিনিধিত্ব করবেন বলে জানিয়েছে দিয়া মুহাম্মদ। তিনি আরো জানিয়েছেন মুসলমানদের অধিকার সংরক্ষণে সংগঠনটি ভূমিকা রাখবে এবং রাজনৈতিক অংশগ্রহণই অস্ট্রেলিয়ায় মুসলিমদের জীবন যাপনকে সহজ করে দিবে।
আগামী ফেডারেল নির্বাচনে অস্ট্রেলিয়ান মুসলিম পার্টি সিনেটে আসন পেতে লড়াই করবে।
পোস্টটি যতজন পড়েছেন : 11
























