ইসরাইলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

২০১০ সালে একটি নৌবহরে হামলার মামলায় ইসরাইলি প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহুসহ দেশটির বর্তমান ও সাবেক সাত শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে স্পেনের একটি আদালত। এর ফলে স্পেনে পা রাখা মাত্র গ্রেফতার হবেন নেতানিয়াহু।

লাতিন আমেরিকার একটি সংবাদপত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক একটি সংবাদপত্র।

এতে বলা হয়, ২০১০ সালে সহযোগিতা দিতে একটি স্বেচ্ছাসেবক দলের জাহাজের বহর নৌপথে গাজা উপত্যকায় পৌঁছানোর চেষ্টা করলে ইসরাইলি বাহিনীর হামলায় নয় জনের মৃত্যু হয়।

গত বছর এ ঘটনায় মামলা দায়ের করা হয়। তবে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টিকে প্ররোচনা বলে মন্তব্য করেছেন ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী এমানুয়েল নাকশন।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ