অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে প্রথম দল হিসেবে ১১তম বিশ্ব আসরের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। ‘সি’ গ্রুপে নিজেদের ২য় ম্যাচে থ্রি লায়ন্সরা ৬১ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৭ উইকেটে ২৮২ রান করে ইংলিশরা। জবাবে ২২১ রানে গুটিয়ে যায় ক্যারিবিয় যুবার। ম্যাচ সেরা হয়েছেন ইংল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যান ড্যান লরেন্স।
টস জিতে হোল্ডেন ও লরেন্সের ব্যাটে ৪৩ রানের শুভ সূচনা পায় ইংল্যান্ড। কিন্তু ব্যক্তিগত ৪ রানে হোল্ডেন সাজঘরে ফিরলে লরেন্সের সাথে জুটি বাঁধেন বার্নহাম। দলীয় ৮৪ ও ব্যক্তিগত ৫৫ রানে থামেন লরেন্স।
এরপর টেইলরের সাথে ৬২ রানের জুটি গড়ে বার্নহাম সাজঘরে ফিরলেও অন্য প্রান্তে ফিফটি তুলে টেইলর ফেরেন ব্যক্তিগত ৫৯ রানে। শেষের দিকে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও কারেনের ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে বড় সংগ্রহ পায় থ্রি লায়ন্সরা।
জবাবে ক্যারিবিয়দের শুরুটা হয় দু:স্বপ্নের মত। স্কোর বোর্ডে কোন রান যোগ করার আগেই সাজঘরে ফেরেন ইমলেচ ও হ্যাথমেয়ার। এরপর ক্যারিবিয় ইনিংসের হাল ধরেন পোপে ও কার্টি। ৮৪ রানের জুটি গড়ে পোপ ফেরেন ব্যক্তিগত ৬০ রানে। দ্রুতই ফরেন কার্টিও।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ক্যারিবিয়রা। শেষের দিকে পলের ৬৫ রান হারের ব্যবধান কমিয়েছে মাত্র।

দিনের ২য় ম্যাচে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ওয়েসলি মাদভেরে ও ব্লেসিং মাভুটার মারাত্মক বোলিংয়ে ২৭ ওভার ৪ বলে ৮১ রানে অলআউট হয়ে যায় ফিজি।
ফিজির পক্ষে সর্বোচ্চ ১৯ রান করেন চাকাচাকা টিকোইসুভা। ২৪ রানে ৫ উইকেট নেন ম্যাচ সেরা মাদভেরে। মাভুটা ৩ উইকেট নেন ১৩ রানে।
জবাবে ১৮ ওভার ৫ বলে তিন উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে। সর্বোচ্চ ২৯ রানে অপরাজিত থাকেন ব্রেন্ডন স্লাই। ১৮৭ বল হাতে রেখে পাওয়া জয়ে ২৩ রান করেন রায়ান মারে।
এদিকে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে সবকটি উইকেট হারিয়ে ১৫৯ রান করে স্কটিশরা। জবাবে ১৪৪ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে নামিবিয়া।
টস জিতে শুরুতেই হোঁচট খায় স্কটিশরা। স্কোর বোর্ডে ৩১ রান যোগ করতেই সাজঘরে ফেরেন ওয়ালার ও জোহান্সটন। এক প্রান্ত আগলে রেখে ওয়াইজ শাহ ফেরেন ব্যক্তিগত ৩৯ ও দলীয় ৫৯ রানে।
শেষের দিকে হারিস আসলামের ৩১ আর এক্সটায় আরো ২৯ রানের সুবাদে ১৫৯ রানের ছোট সংগ্রহ পায় স্কটিশরা। জবাবে নামিবিয়াকে ৯৫ রানের উড়ন্ত সূচনা এনে দেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান এটন ও ডেভিন। ডেভিন ব্যক্তিগত ৫২ রানে সাজঘরে ফিরলেও গ্রিনকে সঙ্গে নিয়ে জয় নিশ্চিত করেন এটন।

পোস্টটি যতজন পড়েছেন : 14