আসন্ন টি-২০ বিশ্বকাপে আম্পায়াররা হেলমেট পরে নামবেন

আসন্ন টি-২০ সিরিজে মাথায় হেলমেট পরে নামবেন আম্পায়াররাও। এজন্য তাঁদের বিশেষভাবে তৈরি করা হেলমেট দেবে আইসিসি। মাঠে আম্পায়ারদের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত দুই মাসে দুজন আম্পায়ারের মাঠে বলের আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা ঘটেছে। গত ডিসেম্বরে ভারতে রঞ্জি ট্রফির ম্যাচ চলাকালে মাথায় আঘাত পান অস্ট্রেলিয় আম্পায়ার জন ওয়ার্ড। চলতি মাসের গোড়ায় ভারত-অস্ট্রেলিয়া একদিনের সিরিজের ম্যাচে আঘাত পান ইংরেজ আম্পায়ার রিচার্ড কেটেলবোরো।
রিচার্ড জানিয়েছেন,  গত তিন চার বছরে প্লেয়ারদের ফিটনেস ও ক্ষমতা অনেক বেড়েছে। আগের থেকে ব্যাটও এখন অনেক উন্নত। তাই ব্যাটসম্যানরা এখন অনেক জোরে বল মারছেন। এমন অবস্থায় বিশেষ করে, একদিন ও টি-২০ ম্যাচে আম্পায়ারদের কাজটা এখন বিপজ্জনক হয়ে উঠেছে।
রিচার্ড আরও বলেছেন, ভারতে আগামী টি-২০ বিশ্বকাপে আম্পায়াররা হেলমেট পরতে পারবেন। কিন্তু তা পরা সম্পূর্ণভাবে আম্পায়ারদের ওপরই নির্ভর করছে।
রিচার্ড নন স্ট্রাইকার ও বোলারদের নিরাপত্তা নিয়েও শঙ্কিত। তিনি বলেছেন, তাঁদের যে কেউ যে কোনও মুহূর্তে আঘাত পেতে পারেন।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ