২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

অজয়-কাজলের কেমিস্ট্রিতে হারতে পারে দীপিকা

একদিকে CAA, অন্যদিকে JNU-র বিক্ষোভ জুড়ে সারা ভারত যখন উত্তপ্ত, তখনই সমাজ ও ইতিহাসের ওপর ভিত্তি করে গত শুক্রবার মুক্তি পেল দুটি বহু চর্চিত হিন্দি সিনেমা। অজয় দেবগণ-কাজল ও সইফ আলি খান অভিনীত Tanhaji এবং দীপিকা পাড়ুকোন অভিনীত Chhapaak।

প্রথমদিনের বক্স অফিসের নিরিখে এই দুটি চলচ্চিত্রের মধ্যে কে এগিয়ে আর কে পিছিয়ে আপাত দেখে নেওয়া যাক সেটাই। ভালো ছবি। ভালো ব্যবসা করবে, বলেছিলেন অনেক সিনে বোদ্ধাই। তবে এতটা ভালো বোধহয় আশা করেননি স্বয়ং Deepika Padukone-ও। মুক্তির আগেই যদিও ‘গ্রহণ’ লেগেছিল Chhapaak-এ। চলতি সপ্তাহের শুরুতে JNU-তে উপস্থিত হওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে। বিভিন্ন রাজনৈতিক দল, নেটিজেনদের দাবি ছিল নিষিদ্ধ হোক ছবি। ব্যান করা হোক দীপিকাকে। যদিও দীপিকার সমর্থনে এগিয়ে এসেছে বলিউড।

উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব সহ কংগ্রেসের বহু নেতা-মন্ত্রী। ভয়ঙ্কর ডামাডোলের মধ্যে দিয়ে গতকাল, ১০ জানুয়ারি ছবিটি মুক্তির পর পয়লা দিনেই ছবি ঘরে তুলেছে ৪,৭৭ কোটি টাকা! ব্যবসার এই অঙ্ক রিল লাইফের মতো রিয়েলেও জিতিয়ে দিল দীপিকাকে। ট্রেড অ্যানালিসিস্টদের বক্তব্য, শনি ও রবিবার ছুটি থাকায় আরও ভালো ব্যবসা করবে Chhapaak।

অন্যদিকে, বহুদিন বাদে অজয় দেবগণ ও কাজলকে একসাথে বড়ো পর্দায় দেখা গেল। ‘Tanhaji’-তে চুটিয়ে অভিনয় করেছেন এই দুই বর্ষীয়ান জুটি। প্রথম দিনের বক্স অফিস কালেকশন ১৫.১০ কোটি টাকা।প্রথম থেকেই এই সিনেমাকে নিয়ে চলেছে বহু সমালোচনার ঝড়, অথচ এরপরেও প্রায় সমস্ত সিনে বোদ্ধাই বলেছিলেন অজয়-কাজল অভিনীত এই সিনেমা অবশ্যই বক্স অফিসে ঝড় তুলবে।

তেমনটি প্রমাণও করে দিয়েছেন এই বর্ষীয়ান অভিনেতারা। তরণ আদর্শ নিজেই টুইট করে এই কালেকশনের কথা জানিয়েছেন।কাজলের সাথে অজয় দেবগণকেও এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গেছে । ছবিতে অজয় দেবগণকে ছত্রপতি শিবাজীর সেনাপতি সুবেদার তানহাজি মালুসারে চরিত্রে দেখা গেছে। ছবিতে অজয় দেবগণ  ও কাজল ছাড়াও সাইফ আলি খান, পঙ্কজ ত্রিপাঠি ও শারদ কেলকার অভিনয় করতে দেখা গেছে।

তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র-এর সাথে দীপিকা অভিনীত  Chhapaak একই দিনে মুক্তি পেয়েছে।এবং সিনেমা দুটির মধ্যে প্রতিদ্বন্দ্বিতাও কম ছিলনা। তবে একদিকে  Tanhaji-র প্রথম দিনের বক্সঅফিস কালেকশান ১৫.১০ কোটি টাকা, আর দীপিকা অভিনীত Chhapaak-এর ঝুলিতে আসে ৪.৭৭ কোটি টাকা।

এর নিরিখে বলা যেতেই পারে অজয়-কাজল এগিয়ে গেছেন।শনি ও রবিবারের ছুটির পরেই বোঝা যাবে কে হাসবেন শেষ হাসি।

সূত্র: এনডিটিভ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ