বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নে এক বিধবাকে (৫৫) ধর্ষণের অভিযোগে এনামুল মিয়া (৩৫) নামে এক ভ্যানচালককে গ্রেফতার করেছে পুলিশ। ১১ জানুয়ারি শনিবার রাতে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে এনামুলকে আসামি করে মামলা দায়েরের পরপরই তাকে গ্রেফতার করা হয়। ১২ জানুয়ারি রবিবার দুপুরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) নকিব আকরাম এসব তথ্য জানান।
এদিকে, আজ দুপুরে ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন ওই নারীর বরাত দিয়ে জানান, গত ১০ জানুয়ারি রাতে প্রতিদিনের মতো খাবার খেয়ে ওই নারী নিজের ঘরে একা ঘুমাচ্ছিলেন। রাত একটার দিকে এনামুল কৌশলে ওই বিধবার ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে। এরপর ধর্ষণ করে পালিয়ে যায়।
পোস্টটি যতজন পড়েছেন : ৩১৭
























