২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

অগ্নিকান্ডের ঝুঁকিতে ওয়েস্ট মিনিস্টার প্যালেস!

ওয়েস্ট মিনিস্টার প্যালেস
ওয়েস্ট মিনিস্টার প্যালেস

ওয়েস্ট মিনিস্টার প্যালেসে অগ্নিকান্ডের ঝুঁকি রয়েছে।কয়েকজন বিশেষজ্ঞ এমনটাই জানিয়েছেন।ব্রিটিশ পার্লামেন্টের এমপি এবং লর্ড-সভার সদস্যদের সতর্ক করে ১৫০ বছরের প্রাচীন এই ভবনকে নতুন করে সাজানোর দায়িত্বপ্রাপ্ত ক’জন বিশেষজ্ঞ বলছেন, ভবনটির বিদ্যুতের তার অনেক পুরনো বলে তাপে গলে যাওয়ার ঝুঁকি রয়েছে, কোন কোন পাইপ ৪০ বছরের পুরনো এবং বিভিন্ন জায়গায় স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক অ্যাসবেস্টস রয়েছে।প্রকৌশলী নিক মিড বলেছেন, ওয়েস্ট মিনিস্টার প্যালেসের মেরামতের সময় এমপি এবং লর্ড-সভার সদস্যদের অন্যত্র সরে গিয়ে সংসদ অধিবেশনে বসতে হবে। তবে আগামী ২০২০ সালের আগে সংসদ ভবনে কোন নির্মাণকাজ শুরু হওয়ার কোন সম্ভাবনা নেই। বিশ্বব্যাপী সংসদীয় গণতন্ত্রের প্রতীক এই ঐতিহ্যবাহী দালানের ভবিষ্যৎ কী হবে, সে সম্পর্কে আগামী কয়েক বছরের মধ্যে সংসদ সদস্যদের ভোটে সিদ্ধান্ত নিতে হবে।১৫০ বছর পুরনো হলেও ১৯শ শতকের মাঝামাঝি নাগাদ ওয়েস্ট মিনিস্টার প্যালেসে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের পর দু’জন আর্কিটেক্ট চার্লস ব্যারি এবং অগাস্টাস পাগিন একে নতুন করে সাজিয়ে তোলেন। এই ভবনের মেরামতের ওপর গত বছর এক রিপোর্ট প্রকাশ কর হয়।
এতে বলা হয়, সংসদ সদস্যদের অন্যত্র না সরিয়ে মেরামত করা হলে তাতে ব্যয় হবে ৫৭০ কোটি পাউন্ড স্টার্লিং আর সময় লাগবে ৩২ বছর। আবার যদি তাঁদের সরিয়ে মেরামত করা হয় তাতে সময় লাগবে ছয় বছর আর খরচ পড়বে ৩৫০ কোটি পাউন্ড! তবে সাবধান হয়ে যাচ্ছেন সংসদ সদস্যরা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ