২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

স্বাধীনতা পুরস্কার পাচ্ছে দেশের বিশিষ্ট ১৪ জন ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠান

স্বাধীনতা পুরস্কার এর ছবি
স্বাধীনতা পুরস্কার এর ছবি

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন দেশের বিশিষ্ট ১৪ জন ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠান।জাতীয় পর্যায়ে স্মারণিক ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ২০১৬ সালের প্রতিষ্ঠানটি হলো বাংলাদেশ নৌবাহিনী। আর ব্যক্তিদের মধ্যে সরকারের দুজন মন্ত্রী রয়েছেন।
গতকাল সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ২৪ মার্চ ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী ও দেশনেত্রী জনাব শেখ হাসিনা।
মুক্তিযুদ্ধ ও স্বাধীনতায় অবদানের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন:

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত – ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রে পাকিস্তান দূতাবাসে কর্মরত থাকা অবস্থায় তিনি বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন ও প্রবাসে মুক্তিযুদ্ধের পক্ষের অন্যতম জনমত সংগঠক।

বস্ত্র ও পাটমন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামাণিক-মুক্তিযুদ্ধের সংগঠক ও মুক্তিযোদ্ধা হিসেবে ১৯৭১ সালে ভারতের মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ ক্যাম্প, অপারেশন ক্যাম্প ও শরণার্থী ক্যাম্পে দায়িত্ব পালনকারী।

মরহুম মৌলভী আচমত আলী খান-সফল রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজসেবক।

স্কোয়াড্রন লিডার (অব.) বদরুল আলম বীর উত্তম-সুপারসনিক এয়ার ক্রাফট এফ-৬–এর সফল পাইলট ও মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে বাংলাদেশ এয়ারফোর্স গঠনে উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী ।

শহীদ শাহ্ আব্দুল মজিদ-১৯৭১ সালে রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত থাকা অবস্থায় পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণ প্রতিরোধে পুলিশ বাহিনীকে সংগঠিত করার কাজে নেতৃত্বদানকারী।

মহকুমা প্রশাসক এম আবদুল আলী-রাঙামাটিতে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ সংগঠনে নেতৃত্বের জন্য পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে শাহাদাত বরণকারী।

লেখক মরহুম এ কে এম আবদুর রউফ-১৯৭১ সালে লন্ডনে পাকিস্তান হাইকমিশনে কর্মরত থাকা অবস্থায় বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশকারী ও বাংলাদেশের প্রথম সংবিধানের স্বহস্তে লেখক।

বাংলাদেশের প্রথম মিশন স্থাপনকারী কে এম শিহাব উদ্দিন- ১৯৭১ সালে দিল্লিতে পাকিস্তান হাইকমিশনে কর্মরত থাকাকালে পাকিস্তানের পক্ষ ত্যাগ করে বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশকারী।

সৈয়দ হাসান ইমাম-স্বাধীনতার সপক্ষে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনায় বলিষ্ঠ ভূমিকা পালনকারী ।
মরহুম রফিকুল ইসলাম ও আবদুস সালাম -একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি আদায়ে অগ্রণী ভূমিকা পালন করায় মাতৃভাষার ক্ষেত্রে পুরস্কার পাচ্ছেন এঁরা।

মরহুম অধ্যাপক মাকসুদুল আলম-বিজ্ঞান ও প্রযুক্তিক্ষেত্রে পুরস্কার পাচ্ছেন স্বনামধন্য কৃষি গবেষক এবং তোষা পাট ও দেশি পাটের জীবনরহস্য আবিষ্কারক।
ডা. মোহাম্মদ রফি খান (এম আর খান)-প্রথিতযশা শিশু বিশেষজ্ঞ এ পুরস্কার পাচ্ছেন চিকিৎসাবিদ্যায়।

রবীন্দ্রসংগীতশিল্পী ও রবীন্দ্রসংগীত গবেষক রেজওয়ানা চৌধুরী বন্যা।- স্বনামধন্য এই শিল্পী সংস্কৃতিতে এই পুরস্কার পাচ্ছেন।

এ ছাড়া বাংলাদেশ নৌবাহিনী জনসেবায় মুক্তিযুদ্ধে অসামান্য অবদান এবং দেশের জলসীমায় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাকারি প্রতিষ্ঠান হিসেবে স্বাধীনতা পুরস্কার পাচ্ছে ।উল্ল্যেখ,স্বাধীনতা পুরস্কার বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক।

 

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ