২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৪

গ্রেফতার

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে এক হাজার ২৮৬ পিস ইয়াবা, ১৪৩ দশমিক ৩ গ্রাম হেরোইন, ১০ বোতল ফেনসিডিল ও ৯ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার (২৫ ডিসেম্ব) সকাল ছয়টা থেকে সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা রুজু হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ