১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

বরিশালে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

বরিশালের হিজলা উপজেলার লঞ্চঘাট এলাকা থেকে নিখোঁজ জেলে জয়নাল সিকদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ১ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় উদ্ধার করা মরদেহটি ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। নিহত জয়নাল উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের করিম সিকদারের ছেলে এবং পেশায় জেলে।

হিজলা থানার ওসি অসীম সিদকার স্থানীয় জেলেদের বরাত দিয়ে জানান, সোমবার রাতে ইলিশ মাছ শিকারের জন্য জাল ফেলে মেঘনার শাখা নদী বাবুরচর এলাকায় নৌকায় অবস্থান করছিলেন জয়নাল। আকস্মিকভাবে একটি ইঞ্জিনচালিত নৌযান ওই স্থান দিয়ে যাওয়ার সময় জয়নালের নৌকায় ধাক্কা দেয়। ধারণা করা হচ্ছে এ সময় শরীরের যে কোনও স্থানে আঘাত লেগে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয় জয়নাল।

ওসি আরও জানান, মঙ্গলবার সকাল ৮টায় জয়নালের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। এরপর পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় দোষী নৌযান শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ