২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সহপাঠীকে ধর্ষণের মামলায় কলেজছাত্র কারাগারে

বিয়ের প্রভোলন দেখিয়ে সহপাঠীকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগে কাজী ফাহাদ (১৮) নামে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে ঝালকাঠীর রাজাপুর থানায় মামলা দায়েরের পর পুলিশ ঝালকাঠী শহর থেকে ফাহাদকে গ্রেপ্তার করে। সোমবার তাকে আদালতে প্রেরণ করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

রাজাপুর থানার ওসি মো. ইসমাইল হোসেন মামলা দায়ের ও অভিযুক্ত কাজী ফাহাদকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

ফাহাদ রাজপুরের অঙ্গারিয়া গ্রামের কাজী সরোয়ারের ছেলে। সে ও ভূক্তভোগী তরুণী রাজাপুরের বড়ইয়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণিতে আধ্যয়নরত। ঘটনার শিকার তরুণী বর্তমানে বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে চিকিৎসাধীন।

ছাত্রীর মা নুপুর আক্তার মামলায় অভিযোগ করেছেন, সহপাঠী হওয়ার সুবাদে তার মেয়ে ও ফাহাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। বিয়ের প্রভোলন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করায় তার মেয়ে অন্তস্বত্বা হয়ে পড়ে। ফাহাদকে বিয়ের জন্য চাপ দিলে সে ভুল বুঝিয়ে গত ২৬ ফেব্রুয়ারি ওষুধ খাইয়ে তার মেয়ের গর্ভপাত করায়। মেয়ে অসুস্থ হওয়ার পর তার কাছ থেকে বিস্তারিত জানতে পেরে মামলা করেছেন তিনি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ