২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

করোনায় দেশে  ২৪ ঘন্টায় আরো ০৯ জনের মুত্যু সহ নতুন আক্রান্ত ৩০৯

কভিড-১৯ তথা করোনা ভাইরাসে বাংলাদেশে বিগত ছব্বিশ ঘন্টায় আরো ০৯ জনের প্রাণহানী। এ পর্যন্ত সর্বমোট ১৪০ জনের প্রাণহানী হয়। নতুন ভাবে ৩০৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ যাবতকালে আক্রান্ত সংখ্যা ৪৯৯৮জন।  প্রতিদিনের ন্যায় দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে  এ তথ্য জানান।

গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪২২টি নমুনা সংগ্রহ করা হয়। যার মধ্যে ৩ হাজার ৩৩৭টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে আরো ৩০৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ৯৯৮ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরো ৯ জন, এদের মধ্যে ৫ জন নারী ও ৪ জন পুরুষ, ৩ জন ঢাকার এবং ৬ জন ঢাকার বাইরের বাসিন্দা। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৪০ জনে। আরো পড়ুন : গণজমায়েত বন্ধ করা না হলে গণলাশের মিছিল রোধ করা কী আদৌ সম্ভব?

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ