২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

করোনায় সুস্থদের ‘ঝুঁকি মুক্ত সনদ’দিলে আরো বেশি ঝুঁকি পূর্ণ হয়ে উঠতে পারে

করোনা ভাইরাসে প্রতিদিন ক্রমেই বৃদ্ধি পাচ্ছে আক্রান্তের সংখ্যা । প্রতি ২৪ ঘন্টায়  হাজার হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। আবার অনেকেই আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠছেন । ‘করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠার পর আর আক্রান্ত হবে না’ বিষয়টি নিয়ে কোন প্রমাণ পাওয়া যায় নি বলে দাবি জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছেন, যারা একবার করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন কিংবা যাদের শরীরের কোভিড-১৯ কে প্রতিহত করার মতো এন্টিবোডিগুলো রয়েছে তারা দ্বিতীয়বার আবার ভাইরাসটিতে আক্রান্ত হতে পারে না এমন কোন উদাহরণ আমরা পাইনি।

এক বিবৃতিতে জাতি সংঘের এই সংস্থাটি বলছে, সতর্ক করার বিপরীতে কাউকে ‘ঝুঁকি মুক্ত সনদ’ দিয়ে দিলে সে আরো বেশি ঝুঁকি পূর্ণ হয়ে উঠতে পারে। কারণ তখন সেই ব্যক্তি নিয়ম মেনে না চলে বেপরোয়া হয়ে উঠতে পারে এবং তার দ্বারা আরো বেশি করে করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে।- আল জাজিরা। আরো পড়ুন : গণজমায়েত বন্ধ করা না হলে গণলাশের মিছিল রোধ করা কী আদৌ সম্ভব?

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ