১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পাকিস্তান সফরের প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করল বিসিবি

আগামী ৭ই ফেব্রুয়ারী রাওয়ালপিন্ডি টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে ডাক পেয়েছেন সৌম্য, তামিম, রুবেল ও শান্ত  আর বাদ পড়েছেন মুশফিক, মোস্তাফিজ, মেহেদী হাসান, ইমরুল, সদমান ও মোসাদ্দেক।

আজ সন্ধ্যায় পাকিস্তান সফরের দুটি টেস্টর মধ্যে প্রথম টেস্টের জন্য এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন বিসিবি।

বাংলাদেশ দল (প্রথম টেস্টে) : মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, আবু জায়েদ, আল-আমিন ও রুবেল হোসেন।

এমটিএ

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ