আগামী ৭ই ফেব্রুয়ারী রাওয়ালপিন্ডি টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে ডাক পেয়েছেন সৌম্য, তামিম, রুবেল ও শান্ত আর বাদ পড়েছেন মুশফিক, মোস্তাফিজ, মেহেদী হাসান, ইমরুল, সদমান ও মোসাদ্দেক।
আজ সন্ধ্যায় পাকিস্তান সফরের দুটি টেস্টর মধ্যে প্রথম টেস্টের জন্য এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন বিসিবি।
বাংলাদেশ দল (প্রথম টেস্টে) : মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, আবু জায়েদ, আল-আমিন ও রুবেল হোসেন।
এমটিএ
পোস্টটি যতজন পড়েছেন : ৪৬৭




















