৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

অহনা ওমরাহ পালনে সৌদি আরব যাচ্ছেন

অহনাধারাবাহিক ও একক নাটকে নিয়মিতই দেখা যাচ্ছে অভিনেত্রী অহনা রহমানকে। ‘বউ শাশুড়ি’, ‘ছায়াবিবি’, ‘লাকি থার্টিন’ ও ‘কমেডি-৪২০’ মতো ধারাবাহিকে এখন পাওয়া যাচ্ছে তাকে।
তবে আপাতত কাজ কমিয়ে দিয়েছেন এই তারকা। কারণটা হলো, পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব যাচ্ছেন এই অভিনেত্রী।
আগামী ৮ মার্চ তার জন্মদিন। এর পরপর দেশটিতে যাবেন বলে জানালেন অহনা। এই তারকা বললেন, ‘সবকিছু ঠিক; তবে যাওয়ার তারিখ এখনও চূড়ান্ত হয়নি। আগামী মাসের ৮ তারিখ আমার জন্মদিন। এর পরপরই যাওয়া হবে এটা নিশ্চিত। আর ওমরাহ হজের জন্য কাজের সংখ্যাও কমিয়ে দিয়েছি। তাই মার্চ মাসে আমাকে কম পাওয়া যাবে।’

জানালেন, ওমরাহ থেকে ফিরে পুরোদমে কাজে নামতে চান তিনি। এদিকে, বেশ কিছু ধারাবাহিক প্রচার হলেও আপাতত একক নাটক ছাড়া কাজ করছেন না তিনি।
সম্প্রতি অভিনয় করেছেন তপু খানের ‘কবির খানের বুমেরাং’, মাসুম আল জাবেরের ‘জেরিন আনটোল্ড স্টোরি’ ও হাসিব হোসেন রাকিবের ‘পেইন ড্রাইভ’ নাটকে। কিছুদিন আগে এর দৃশ্যধারণ শেষ হয়েছে। সবই ভালোবাসা দিবসকে কেন্দ্র করে নির্মিত।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ