৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে চাকা পাংচার হয়ে বাস খাদে, নিহত ২

চট্টগ্রাম উপজেলার রাউজানে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই জন। ২৮ জানুয়ারি মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার পাহাড়তলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের রাউজান স্টেশনের অফিসার লিটন হাওলাদার এ তথ্য জানিয়েছেন।
নিহতরা হলেন−জাহানারা বেগম (৫৫) ও ইমাম হোসেন (৪৫)। আহত দুই জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন−আবু জাফর (৩৭) ও রিমু আক্তার (৩৬)।
লিটন হাওলাদার বলেন, ‘চট্টগ্রাম শহর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি রাউজানের পিংক সিটির কাছাকাছি এলে চাকা পাংচার হয়ে উল্টে রাস্তার পাশে খাদে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়। আহত দুই জনকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।’
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, রাউজানে বাস দুর্ঘটনায় আহত দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা এখন আশঙ্কামুক্ত।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ