৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে কাউন্সিলরের গ্যারেজ থেকে লাশ উদ্ধার

রাজশাহী সিটি করপোরেশনের সংরক্ষিত নারী ওয়ার্ডের এক কাউন্সিলরের মালিকানাধীন একটি অটোরিকশার গ্যারেজ থেকে সুজন আলী (৪০) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ব্যাটারিচালিত অটোরিকশার চার্জ দেয়ার এই গ্যারেজটি রাজশাহী নগরীর ফুলতলা এলাকায়।

২৮ জানুয়ারি মঙ্গলবার গ্যারেজের ভেতর থেকেই লাশটি উদ্ধার করে পুলিশ। গলায় ফাঁস দেয়া অবস্থায় লাশটি ঝুলছিল। নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, লাশটি ঝুলতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। ওসি বলেন, গ্যারেজ মালিক দাবি করেছেন, সবার অগোচরে গ্যারেজে এসে সুজন আত্মহত্যা করেছেন। ফুলতলা এলাকাতেই সুজনের বাড়ি।

ওসি বলেন, সুজন অটোরিকশা চালাতেন না। তারপরেও কেন গ্যারেজে গিয়েছিলেন সেটি তদন্ত করা হচ্ছে। আর ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে। এ নিয়ে আপাতত থানায় একটি অপৃমৃত্যুর মামলা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ