চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, স্বৈরশাসকের নজীরবিহীন গণহত্যা চট্টগ্রামের ২৪ জানুয়ারির গণহত্যা। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার নীল নকশা ছিল এটি। স্বৈরশাসকরা ক্ষমতা চিরস্থায়ী করার জন্য এ গণহত্যা করেছিল। সভানেত্রী শেখ হাসিনাকে বেশ কয়েকবার হত্যার ষড়যন্ত্র হয়েছিল, ২৪ জানুয়ারি চট্টগ্রামের গণহত্যা ছিল তার অন্যতম।
তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসায় দেশে স্বৈরশাসনের পতন হয়েছে। পিছন দরজা দিয়ে ক্ষমতায় আসার পথ চিরতরে বন্ধ হয়েছে। গণতন্ত্রের ধারক, বাহক সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি দেশ উন্নত বিশ্বের সাথে তাল মেলাতে শুরু করেছে। তিনি দেশের স্বার্থে সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
আজ ২৪ জানুয়ারি ২০২০ (শুক্রবার) সকাল ১০টায় চট্টগ্রামে গনহত্যা দিবস পালন উপলক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এড: এ কে এম সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এড: জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার দাশ, শ্রম সম্পাদক খোরশেদ আলম, বন বিষয়ক সম্পাদক এড: মুজিবুল হক, দপ্তর সম্পাদক আলহাজ্ব আবু জাফর, উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়–য়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সদস্য মাহবুবুর রহমান শিবলী, আওয়ামী লীগ নেতা রাশেদ মনোয়ার, নাছির উদ্দিন, শাহাদাত নবী খোকা প্রমুখ।
পরে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ২৪ জানুয়ারি গণহত্যায় নিহত শহীদদের কোটবিল্ডিংস্থ স্মৃতিশৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
























