১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আশাশুনিতে শিশু সন্তান সহ গৃহবধু নিখোঁজ

আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা সংবাদদাত :

সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামের ইমদাদুল সরদারের মেয়ে ও বুধহাটা ইউনিয়নের উত্তর চাপড়া গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী ফাইমা খাতুন (৩৩) ও তার শিশু কন্যা সুমি(৮)কে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফাইমার পিতা আশাশুনি থানায় গত ২০ই জানুয়ারি ৮৯০ নং সাধারণ ডায়রী করেছেন। ডায়রী সূত্রে জানাগেছে, তার মেয়ে ফাইমা ও শিশু কন্যা সুমি গত ১৬ জানুয়ারি বিকালে তার শ্বশুর এর সাথে বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে বুধহাটা বাজারে এসে তার শ্বশুর কে চায়ের দোকানে বসিয়ে রেখে তার শিশু কন্যার ছবি তোলার কথা বলে চলে যায়। এরপর বিভিন্ন স্থানে তাদেরকে অনেক খোঁজাখুঁজি করে ও পাওয়া যায়নি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ