১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিশু পুত্রকে মাটিচাপা দিয়ে হত্যার চেষ্টা

আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা সংবাদদাতা :

সাতক্ষীরার দেবহাটায় ফাহিম হোসেন নামের দুই বছরের এক ফুটফুটে শিশুপুত্রকে জীবন্ত মাটি চাঁপা দিয়ে হত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে রবিবার ১৯ জানুয়ারি দুপুর আড়াই টার দিকে দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামে নিজের হাতেই বাড়ির আঙিনায় গর্ত করে শিশুটিকে জীবন্ত মাটি চাঁপা দিয়ে হত্যার চেষ্টা করেন পাষন্ড মা শামিমা আক্তার বন্যা (৩০)। মাটি চাঁপা দেয়ার একপর্যায়ে প্রতিবেশী কয়েকজন মহিলা শিশুটিকে গর্ত থেকে উদ্ধার করেন। চাঞ্চল্যকর এ ঘটনার তথ্যানুসন্ধানের জন্য কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে যাওয়ার পর, সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে দুই বছরের শিশুপুত্র ফাহিম হোসেনকে বাড়ির ভিতরে রেখে মুল গেটের বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে যায় পাষন্ড মা শামিমা আক্তার বন্যাসহ বাড়ীর অন্যান্যরা। একপর্যায়ে লোমহর্ষক ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় একাধিক প্রতিবেশীরা জানান, শামিমা আক্তার বন্যা পুষ্পকাটি গ্রামের জনৈক ইব্রাহিমের মেয়ে। কয়েকবছর আগেই সদর উপজেলার কালিয়ানী ছয়ঘরিয়া গ্রামের মৃত আব্দুল হাইয়ের পুত্র শিবলুর সাথে তার বিয়ে হয়। বর্তমানে শিবলু আর্মড পুলিশ ব্যাটেলিয়ানে কর্মরত রয়েছে। বিয়ের আগে বন্যার সঙ্গে দক্ষিন আলীপুর গ্রামের খবিরের ছেলে সুজন হোসেনের সাথে প্রেমের সম্পর্ক ছিলো বলে জানা যায়। ঘটনাটি জানতে পেরে বিয়ের পরে বিভিন্ন সময়ে স্বামী শিবলু সহ তার পরিবারের লোকজন বন্যার ওপর নির্যাতন শুরু করে। এরই মধ্যে জন্ম নেয় শিশুপুত্র ফাহিম। কিন্তু তাদের নির্যাতন বন্ধ না হওয়ায় শিশু ফাহিমকে নিয়ে বন্যা পুষ্পকাটিতে পিত্রালয়ে চলে আসে। সেখানেও বন্যার সাথে তার স্বামী আর্মড পুলিশ সদস্য শিবলু যোগাযোগ না রাখার অভিযোগ রয়েছে। অন্যদিকে বন্যার মায়ের সাথেও রয়েছে কুলিয়ার হামজা মেশিনারিজের মালিক আলী হামজার পরকীয়ার সম্পর্ক। এঘটনার জের ধরে চলতি বছরেই তাদের পারিবারিক কলোহ জোরালো হয়ে ওঠে। একপর্যায়ে বন্যার বাবা ইব্রাহিম সংসার ত্যাগী হয়ে কর্মসংস্থানের খোঁজে বিদেশ পাড়ি জমায়। মায়ের পরকীয়ায় বাধা দিতে গিয়েও প্রতিনিয়ত মায়ের নির্যাতনের শিকার হতে হয়েছে বন্যাকে। একদিকে স্বামী ও শ্বশুর বাড়ীর লোকজনকে নির্যাতন এবং অন্যদিকে পরকীয়ায় বাধা দেয়া নিয়ে মায়ের নির্যাতনে হতাশাও মানসিক যন্ত্রনায় অতিষ্ট হয়ে উঠেছিলো সে। রবিবার দুপুরে বন্যা তার বাড়ীর আঙিনায় গর্ত খুড়ে শিশুপুত্র ফাহিম হোসেনকে জীবন্ত মাটি চাঁপা দিয়ে হত্যার চেষ্টা করে। এসময় প্রতিবেশী লিয়াকাতের স্ত্রী ঘটনাটি দেখতে পেয়ে গর্ত থেকে শিশু ফাহিমকে উদ্ধার করে। হয়তো বন্যা মানসিক যন্ত্রনা সহ্য করতে না পেরে লোমহর্ষক এ ঘটনাটি ঘটিয়েছে বলে ধারনা স্থানীয়দের। পরবর্তীতে বিষয়টি নিয়ে বন্যার স্বামী আর্মড পুলিশ সদস্য শিবলুর মোবাইল ফোনে (০১৮৭৮২৮৭১৫২)যোগাযোগ করা হলেও তার সাথে কথা বলা সম্ভব হইনি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ