২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নিত্যপণ্য আমদানির এলসির কাজ দ্রুত করার নির্দেশ

নিত্যপণ্যে আমদানির এলসির কাজ দ্রুত শেষ করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ১৯ জানুয়ারি রবিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনাটি বৈদেশিক মুদ্রার লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার ব্যাংকে পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, স্থানীয় বাজারে নিত্যপণ্যের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে পণ্যের আমদানিকারকদের বৈদেশিক মুদ্রা লেনদেন ব্যবহার অনুসরণীয় বিধি-বিধান পরিপালন সাপেক্ষে আমদানির ঋণপত্র স্থাপন ও আমদানির ক্ষেত্রে যাবতীয় কার্যক্রম নির্বিঘ্নে ও দ্রুত গতিতে সম্পন্ন করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করতে ব্যাংকগুলোর সংশ্লিষ্ট শাখাকে নির্দেশনা দিতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ