২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

চলে গেলেন অভিনেত্রী ইশরাত নিশাত

চলে গেলেন মঞ্চ অভিনেত্রী ও নির্দেশক ইশরাত নিশাত (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত রবিবার রাত সাড়ে ১১টায় রাজধানীর গুলশানে বোনের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

আজ সোমবার বেলা একটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত তাঁর মরদেহ সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার সামনে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। জানাজা অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে। এরপর তাকে বনানী গোরস্থানে দাফন করা হবে।

প্রয়াত অভিনেত্রী নাজমা আনোয়ারের মেয়ে ইশরাত নিশাত ঢাকার মঞ্চ নাট্যাঙ্গনে ‘বিদ্রোহী কণ্ঠ’ হিসেবে পরিচিত ছিলেন। মঞ্চে একাধারে অভিনেত্রী, নির্দেশক ও আবৃত্তিশিল্পী হিসেবে খ্যাতি ছিল তার। তার নির্দেশনায় ‘দেশ নাটকে’র প্রযোজনা ‘অরক্ষিতা’ প্রশংসিত হয়। নাসির উদ্দীন ইউসুফের আলোচিত ‘আলফা’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ