২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সংসদ শাজাহান খান বানরের জন্য অর্থ দাবি

ক্ষমতাসীন দলের সাংসদ ও সাবেক নৌমন্ত্রী শাজাহান খান তার নির্বাচনী এলাকার বানরের জন্য অর্থ বরাদ্দ ও প্রকল্প দাবি করেছেন।

সোমবার সংসদ অধিবেশনে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণী নোটিশের আলোচনায় পরিবেশ ও বনমন্ত্রী মো. শাহাব উদ্দীনের মনোযোগ আকর্ষণ করে এই দাবি জানান তিনি।

মাদারীপুর-২ আসনের সাংসদ শাজাহান খান বলেন, মাদারীপুর পৌরসভার চরমুগুরিয়া বন্দর পাট ব্যবসার জন্য প্রসিদ্ধ। এখান থেকে হাজার হাজার মণ পাট ভারতে রপ্তানি হতো। জনশ্রুতি আছে, ভারতের তুলারাম বসুরাজ শখের বশে দুটি বানর এনেছিলেন। বাড়তে বাড়তে এখন বানরের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় দুই হাজার।

সাবেক এই নৌমন্ত্রী বলেন, স্বাধীনতার পর তুলারাম গোডাউন আদমজী পাটকলের গুদাম হিসেবে ব্যবহৃত হতো। সেখানকার একজন কর্মকর্তা বানরগুলোকে খাবার দিতেন। ১৯৮১ সালে বিএনপি গোডাউন বিক্রি করে দেয়। বানরদের খাবার দেওয়াও বন্ধ হয়ে যায়।

১৯৯৮ সালে আওয়ামী লীগ সরকার এই বানরগুলোর জন্য খাবার সরবরাহ করেছিল জানিয়ে শাজাহান খান বলেন, বর্তমানে সরবরাহ না থাকায় বানরগুলো রাস্তায় মানুষের খাবার ছিনিয়ে নেয়, দোকান থেকে খাবার ছিনিয়ে নেয়, বাড়ি বাড়ি গিয়ে অত্যাচার করে খাবার ছিনিয়ে নেয়। এখানকার জনগণ বানরের অত্যাচারে অতিষ্ঠ। বানরকুল রক্ষার জন্য তাদের খাদ্যের জন্য অর্থ বরাদ্দ ও প্রকল্প গ্রহণ জরুরি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ