আগামী ১০ জানুয়ারি দৈনিক কালের কণ্ঠ’র দশম প্রতিষ্ঠাবার্ষিকীতে ইস্ট ওয়েস্ট মিডিয়ার গ্রুপের তরফ থেকে দেশের সংস্কৃতি অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সম্মাননা দেওয়া হচ্ছে তিন গুণীজনকে আলী যাকের, ববিতা ও সাবিনা ইয়াসমীন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানান আয়োজক কমিটি। আয়োজনটি অনুষ্ঠিত হবে বসুন্ধরা কনভেনশন সিটির রাজদর্শন হলে
এছাড়া দেশের নানা ক্ষেত্রে অবদান রাখার জন্য বিভিন্ন অঙ্গনের ২৫ গুণীজনকে সম্মানিত করা হবে।
এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।
অনুষ্ঠানে উত্তরীয় পরিয়ে গুণীজনদের হাতে ক্রেস্ট ও পুরস্কারের অর্থমূল্য চেকের মাধ্যমে তুলে দেওয়া হবে।
পোস্টটি যতজন পড়েছেন : ১,২৫৯
























