শাহিনুল ইসলাম লিটন, কুড়িগ্রাম সংবাদদাতা: পাবনা ও কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে সোশ্যাল এইডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন নামে একটি সংগঠন ।
সোমবার এসব কম্বল বিতরণ করা হয়। প্রথম ধাপে পাবনার চাটমোহর উপজেলার কাটেঙ্গা উত্তর পাড়ায় সংগঠনটি কম্বল বিতরণ করেছে বলে জানা যায় । দ্বিতীয় ধাপে ১০৫ টি কম্বল বিতরণ করে কুড়িগ্রামের উলিপুরের বিভিন্ন এলাকায় কম্বল বিতরণ করে।
পাবনায় সমন্বয়কের দায়িত্ব পালন করেন সংগঠনটির প্রচার সম্পাদক মানিক হোসেন রিপন। সার্বিক সহযোগিতা করে সংগঠনটির পাবনা জেলা কমিটি।
কুড়িগ্রামে সমন্বয়কের দায়িত্ব পালন করেন মোঃ আশরাফুল সরকার। সার্বিক সহযোগিতা করে সোশ্যাল এইডার ডেভেলমেন্ট অর্গানাইজেশন কুড়িগ্রাম জেলা শাখার সদস্যরা।
পোস্টটি যতজন পড়েছেন : ৩৯৯
























