২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

“২০২১ সালের মধ্যে শতভাগ বিদুৎ পাবে জনগণ”-প্রধানমন্ত্রী

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২৩ উপজেলায় বিদ্যুৎকেন্দ্র  উদ্বোধন ঘোষণা করেন।

প্রধানমন্ত্রী চট্টগ্রামের কর্ণফুলীতে ১১৩ মেগাওয়াট, শিকলবহা ১০৫ মেগাওয়াট, পটিয়া ৫৪ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, রংপুরে আনোয়ারা ৩০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র,  তেঁতুলিয়া ৮ মেগাওয়াট সোলার বিদ্যুৎকেন্দ্র ও গাজীপুর ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র মোট ৭টি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেন।

২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সমতা অর্জন করতে সক্ষম হবে সরকার।

শতভাগ বিদ্যুতায়নের আওতার ২৩ উপজেলা হলো- চট্টগ্রামের লোহাগড়া, ফরিদপুরের মধুখালীও সালথা, নগরকান্দা হবিগঞ্জ জেলার মাধবপুর ও নবীগঞ্জ,   গাইবান্ধার ফুলছড়ি, গাইবান্দা সদর ও পলাশবাড়ী, ঝিনাইদহের কালিগঞ্জ ও মহেশপুর, কিশোরগঞ্জের করিমগঞ্জ, নাটোর জেলার বড়াইগ্রাম, লালপুর ও সিংড়া, নেত্রকোনার বারহাট্টা ও মোহনগঞ্জ, পিরোজপুর জেলার ভান্ডারিয়া, কাউখালি, ইন্দুরকানী এবং বগুড়ার গাবতলী, শেরপুর ও শিবগঞ্জ।

তিনি আরো বলেন ২০২১ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সারাদেশে শতভাগ বিদ্যুৎ সরবরাহ জন্য নিশ্চিতকরণে সরকার কাজ করে যাচ্ছে।

 

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ