২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

লামায় বিএনপির ৩ নেতা-কর্মী আটক

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি, : বান্দরবানের লামায় অভিযান চালিয়ে বিএনপি’র ৩ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। রোববার রাতে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফখরুজ্জামান, লামা পৌর যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক মো. ফরহাদুল ইসলাম ও মাতামুহুরী ডিগ্রী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন বুলবুল।

লামা উপজেলা ও পৌর বিএনপি’র পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার “জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার” রায় ঘোষণাকে কেন্দ্র করে দলের নেতা-কর্মীদের মধ্যে ভীতির সঞ্চার করতে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। এরই মধ্যে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। খালেদা জিয়ার সাজা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেয় দলের সিনিয়র নেতারা।

বিএনপি’র ৩ নেতা-কর্মীকে আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, আটককৃতরা লামা থানা হেফাজতে রয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ