২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

হালিশহরে অটোরিক্সার গ্যারেজে আগুন, চার লাখ টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক:

নগরীর হালিশহর এলাকায় একটি অটোরিকশার গ্যারেজে আগুন লাগার ঘটনা ঘটেছে।বুধবার(৩ ডিসেম্বর) রাতে বৈদ্যুতিক গোলোযোগ থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সৈয়দ মোরশেদ বলেন, হালিশহর বি-ব্লকের ওই গ্যারেজে রিকশা, অটোরিকশা ও মোটর সাইকেল রাখা হত। আগুনে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।তবে এতে কেউ হতাহত হননি।
আগুনের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের বন্দর ও আগ্রাবাদ থেকে চারটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানান মোরশেদ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ