২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সাংবাদিক ও সংগঠক কামাল হোসেন বিশেষ সম্মাননা স্বারকে ভুষিত

নিজস্ব প্রতিবেদক:
পল্লী কবি জসিম উদ্দীন গোল্ড মেডেল স্কলারশীপ বোর্ড চট্টগ্রাম এবং এর সহযোগী সংগঠন বিদ্যা নিকেতন ইনিষ্টিটিউট চট্টগ্রাম কর্তৃক মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা, সনদ, পুরুষ্কার, সম্মাননা প্রদান অনুষ্ঠান ও আলোচনা সভা ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৬ ঘটিকায় চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড়স্থ মাওলানা মনিরুজ্বামান ইসলামাবাদী হলে সংগঠনের সভাপতি অধ্যক্ষ রতন দাশ গুপ্তের সভাপতিত্বে অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় ছাত্রলীগের সাবেক কেন্দ্রিয় সদস্য, চট্টগ্রাম দক্ষীন জেলার সাধারন সম্পাদক, বঙ্গবন্ধু সাহিত্য একাডেমির প্রতিষ্টাতা আহবায়ক, মায়া ফুড্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আকাশ আহমেদ (কাশেম)। প্রধান আলোচক ছিলেন জাতিয় কবি নজরুল গবেষক সমাজ সেবক এম এ সবুর, অনুষ্টানের শুভ উদ্বোধক ছিলেন বঙ্গবন্ধু সাহিত্য একাডেমির পরিচালক সংগঠক জসিম উদ্দীন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু সাহিত্য পরিষদ চট্টগ্রামের সাধারন সম্পাদক সালাউদ্দীন লিটন,বিজয় ৭১ সংগঠনের প্রতিষ্টাতা ডাঃ আর কে রুবেল, ডাঃ জামাল উদ্দীন, সংগঠক নোমান উল্লাহ বাহার , সাংবাদিক ও সংগঠক কামাল হোসেন, কবি আসিফ ইকবাল, প্রভাষক সুমন দত্ব। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠক আশিষ কুমার নাথ, সাংবাদিক সমির পাল, রুমা বড়ুয়া, রন্জনা পাল, জান্নাতুল ফেরদৌস সুনিয়া, সংগঠক দীলিপ সেন গুপ্ত প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন জাতির জনক বঙ্গবন্ধুর ২৩ বছর সংগ্রামের ফসল বাংলাদেশ। বাংলাদেশ সৃষ্টি হয়েছে বলে আজ আমরা স্বাধীনভাবে সাংস্কৃতিক আচার উৎসব পালন করতে পারছি। তবে বঙ্গবন্ধুর আশা এবং স্বপ্ন ছিল সোনার বাংলা প্রতিষ্টার। কিন্তুু দেশের ক্ষমতালোভী শত্রুরা বঙ্গবন্ধুর স্বপ্নটিকে বাস্তবায়িত হতে দেয়নি। হায়েনারা ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির জনককে হত্যা করে দেশকে নব্য পাকিস্তান করতে চেয়েছিল। বাংলার ইতিহাস সংস্কৃতিকে বিকৃত করে পাকিস্তানি কায়দায় ইতিহাস সংস্কৃতি রচনা করেছিল বঙ্গবন্ধু পরবর্তী তৎকালিন শাসকের নামে শোষকেরা। বাংলার মানুষ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল অপসংস্কৃতি এবং মিথ্যা ইতিহাসকে পদদলিত করে ঘুড়ে দাড়িয়েছে । সঠিক ইতিহাস ও সুস্থ সংস্কৃতিতে ডিজিটাল বাংলাদেশ নামে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। আজ আমরা স্বাধীনতার স্বপ্ন স্বাদ পাচ্ছি। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সরকারের পাশে থাকব, সরকারের ধারাবাহিকতা রক্ষা করবো, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে থাকব। অনুষ্ঠানে স্বাধীনতার স্বপক্ষে লেখা লেখিতে অবদান রাখায় সাংবাদিক ও সংগঠক মোঃ কামাল হোসেনকে আয়োজক সংগঠনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্বারক প্রদান করেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ