২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সবচেয়ে বেশি বিশ্বাসঘাতক কারা? সমীক্ষা করলেন ডিউরেক্স

নারী কখন অসতী হন? পুরুষ কেন তাঁর স্ত্রীর প্রতি বিশ্বাসঘাতকতা করেন – সেটা কি তাঁদের জাতি বা দেশের ওপর নির্ভর করে? কনডম তৈরির আন্তর্জাতিক কোম্পানি ‘ডিউরেক্স’ কিন্তু তাদের এক সমীক্ষায় এমনই একটি তালিকা তৈরি করেছে৷

থাইল্যান্ড

থাইল্যান্ডের প্রায় ৫১ শতাংশ মানুষ কোনো না কোনো সময় তাদের পার্টনারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে৷ হ্যাঁ, এমনটাই বলছে সমীক্ষার ফলাফল৷

ডেনমার্ক

ডেনমার্কের প্রায় ৪৬ শতাংশ নারী-পুরুষ জীবনে অন্তত একবার হলেও জীবনসঙ্গীর সঙ্গে ছলনা করেছে৷

ইটালি

প্রাচীন সভ্যতা আর আধুনিকতার পাশাপাশি মনোরম সমুদ্রসৈকত, আলপাইন লেক, আল্পস পর্বতমালার সমন্বয়ে গঠিত ইটালি পর্যটকদের জন্য এক অনন্য আকর্ষণীয় গন্তব্য৷ কিন্তু সেই ইটালিরও প্রায় ৪৫ শতাংশ মানুষ বিশ্বাসঘাতক৷

জার্মানি

ইটালির মতো কর্মনিষ্ঠ জার্মানদের মধ্যেও ছলনার প্রবণতা প্রবল৷ এ দেশেরও মোট জনসংখ্যার প্রায় ৪৫ শতাংশ নারী-পুরুষ জীবনে নিজ পার্টনারকে ঠকিয়েছে৷

ফ্রান্স

ফ্রান্স বললেই মনে পড়ে ভালোবাসার ‘পারি’, মানে প্যারিসকে৷ অথচ এই ভালোবাসা কিন্তু সারা জীবনের জন্য কাউকে ভালোবাসা না-ও হতে পারে৷ একই সময়ে একাধিক মানুষের প্রতি ভালোবাসা কোনো অদ্ভুতুড়ে কাণ্ড নয় ফরাসিদের কাছে৷ আর সে কারণেই হয়ত ফরাসিদের ৪৩ শতাংশ মানুষ নিজের সঙ্গীর প্রতি বিশ্বাসী নয়৷

নরওয়ে

নরওয়ের মোট ৪১ শতাংশ নারী-পুরুষ দাম্পত্য সম্পর্কে ছলনা বা মিথ্যাচারের আশ্রয় নেয় বলে জানাচ্ছে ‘ডিউরেক্স’-এর এই সমীক্ষা৷

বেলজিয়াম

বেলজিয়ামের ৪০ শতাংশ মানুষ কোনো না কোনো সময় তাদের পার্টনারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে৷

স্পেন

ক্যাথলিক স্পেনের প্রায় ৩৯ শতাংশ নারী-পুরুষ মিথ্যাচারী৷

যুক্তরাজ্য

নিজের সঙ্গী থাকার পরও অন্য নারী বা পর-পুরুষের প্রতি আকর্ষিত হয়ে থাকে যুক্তরাজ্যের প্রায় ৩৬ শতাংশ মানুষ৷ অন্যের সঙ্গে সম্পর্কেও জড়িয়ে পড়ে তারা৷

ফিনল্যান্ড

ফিনল্যান্ডের অবস্থাও ব্রিটেনের মতোই৷ এ দেশেরও ৩৬ শতাংশ নর-নারী ব্যভিচারের শিকার৷

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ