২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রামগড়ে বঙ্গবন্ধুর ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

জেলার রামগড় উপজেলায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৭ পালিত হয়েছে।

রামগড় উপজেলা প্রশাসন মঙ্গলবার (১৫ আগষ্ট) দিনব্যাপি চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা, বিভিন্ন এতিমখানা ও অনাথ আশ্রমে উন্নত খাবার পরিবেশন, প্রামান্য চিত্র প্রদশর্নী, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে দিবসটি পালন করে।

সকাল সাড়ে ৯টায় উপজেলা নির্বাহী অফিসার আল-মামুন মিয়ার নেতৃত্বে উপজেলা টাউন হল থেকে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রাটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিজয় ভাষ্কর্য প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে।

পরে টাউনহলে উপজেলা নির্বাহী অফিসার আল-মামুন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইচ-চেয়ারম্যান আবদুল কাদের, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি একেএম আলীম উল্যাহ, আওয়ামীলীগ নেতা মোস্তফা হোসেন, রামগড় সার্কেল এএসপি সৈয়দ মোহাম্মদ ফরহাদ, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মফিজ উদ্দিন প্রমুখ।

এদিকে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, রামগড় পৌরসভা, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করেছে। পদযাত্রা ও আলোচনা সভায় সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ