কোরবানির ঈদে ঘরমুখো যাত্রীদের লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট বুকিং শুরু হচ্ছে আজ ০৮ই আগস্ট। । যাচাই-বাছাই শেষে টিকিট বিক্রি শুরু হবে ১৫ই আগস্ট।
ঈদের সময়ে, ঢাকা-বরিশাল নৌ-পথে লঞ্চের কেবিনের টিকিট পাওয়া যেন অনেকটা সোনার হরিণ। এ কারণে কবে অগ্রিম টিকিট ছাড়া হবে সে খবর জানতে ঈদের আগেভাগেই যাত্রীরা যোগাযোগ শুরু করেন বুকিং কাউন্টারে।
এ অবস্থায় লঞ্চ মালিকের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার থেকে শুরু হবে কেবিনের অগ্রিম টিকিটের বুকিং স্লীপ জমা নেয়া। বুকিং স্লীপ যাচাই-বাছাই শেষে যাত্রীদের টিকিট দেয়া শুরু হবে ১৫ আগস্ট।
এদিকে, ঈদের ৪/৫ দিন আগে স্টিমার সার্ভিসের বিশেষ ট্রিপ শুরু হতে পারে বলে জানান বরিশাল বিআইডব্লিউটিসি’র সহ-মহাব্যবস্থপক সৈয়দ আবুল কালাম আজাদ।
এবার ঈদুল আযহায় ঢাকা-বরিশাল রুটে তিনটি ডে-সার্ভিসসহ মোট ২১টি লঞ্চ ও ৬টি স্টিমার চলার কথা রয়েছে।
পোস্টটি যতজন পড়েছেন : ২৮৭
























