২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বিবর্ণ লঙ্কান ক্রিকেটের আরেকটি দুঃসংবাদ

বিবর্ণ শ্রীলঙ্কা দলে খানিকটা উজ্জ্বল ছিলেন অধিনায়ক রঙ্গনা হেরাথ। লঙ্কানদের জন্য দুঃসংবাদ  আবারো। ইনজুরির কারণে তৃতীয় টেস্টের দলের বাইরে থাকতে হবে অধিনায়কে। পিঠের ইনজুরির কারণে মাঠের বাইরে থাকছেন তিনি।

দুই টেস্টে হেরে একেবারে কোণ ঠাসা হয়ে আছে স্বাগতিক শ্রীলঙ্কা। এবার হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে হেরাথ ছিলেন অন্যতম ভরসা। সবাই যখন পারফরম্যান্সে মলিন, তখন অধিনায়কই ছিলেন লঙ্কানদের ভরসা। পিঠের ইনজুরিতে পরে শেষ টেস্টে থাকতে পারছেন না তিনি। ইনজুরির কারণে এর আগে দল থেকে ছিটকে গেছেন গুনারত্নে, লাকমল, নুয়ান প্রদীপ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ