১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

লামায় জঙ্গল থেকে অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার

লামা

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবান জেলার লামার ফাঁসিয়াখালী থেকে অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। ২৭মে শুক্রবার রাত ১০টায় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি নলবুনিয়া এলাকার বুড়িরজুমের আগা থেকে এ কঙ্কাল উদ্ধার করা হয়। ২০/২৫ দিন পূর্বে দুর্বৃত্তরা মহিলাটিকে হত্যা করে পাহাড়ি ঝিরিতে লাশ ফেলে গেছে বলে ধারনা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে কয়েকজন কাঠুরিয়া নলবুনিয়া ঝিরি এলাকার পাহাড়ে কাঠ কাটতে গেলে কঙ্কালটি দেখে ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মজুমদারকে জানান। চেয়ারম্যান বিষয়টি লামা থানা পুলিশকে অবহিত করলে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহিদ নুরের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা রাত ১০টার দিকে ইউপি চেয়ারম্যানসহ কঙ্কালটি উদ্ধার করে। এসময় ঘটনাস্থলে মাথার খুঁলি, শরীরের বিভিন্ন অংশের হাড়, একটি বোরকা, ওড়না এবং জুতা পাওয়া যায়। নিউজ লেখা পর্যন্ত পুলিশের উদ্ধার টিম ঘটনাস্থলে রয়েছে বলে জানা যায়।

নারীর কঙ্কাল উদ্ধারের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল হোসেন বলেন, কঙ্কালের পাশে ১টি বোরকা, ওড়না ও জুতা পাওয়া গেছে। এইসব দেখে বুঝা যায় কঙ্কালটি কোন এক নারীর।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ