২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মমতার শপথ অনুষ্ঠানে যোগ দেয়ার উদ্দেশ্যে কলকাতায় শিল্পমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের জন্য শপথ নিতে যাচ্ছেন ।

সে উপলক্ষে আজ বৃহস্পতিবার রাতে কলকাতায় এসে পৌঁছালেন বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

ভারতীয় সময় রাত সাড়ে ৮টা নাগাদ বাংলাদেশ বিমানে করে কলকাতার দমদমের নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন আমু।

পশ্চিমবঙ্গের প্রাক্তন আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে বিমানবন্দরে স্বাগত জানান ।সাংবাদিকরা শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে প্রশ্ন করেন- বাংলাদেশ আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্পনীতি অনুসরণ করবে কি না? উত্তরে আমু বলে,সেই বিষয় আলোচনা সাপেক্ষ। এখনই ওসব বিষয়ে কিছু বলা সম্ভব নয়। এর পরই তিনি কঠোর নিরাপত্তার মাধ্যমে বিমানবন্দর ছেড়ে কলকাতার উদ্দেশে রওনা দেন। এ দিন শেখ  হাসিনা সরকারের পক্ষে মমতাকে পাঠানো হয় ২০ কেজি ইলিশ। মমতার কাছে সেই ইলিশ পৌঁছে দেওয়া হবে।

এদিন আমুকে বিমানবন্দরে স্বাগত জানান কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপদূতাবাসের উপরাষ্ট্রদূত জকি আহাদ।

বিমানবন্দরে নেমে আমু জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জনগণের পক্ষে শুভেচ্ছা নিয়ে এসেছেন।

উল্লেখ্য, আগামীকাল শুক্রবার দুপুর দেড়টা নাগাদ মমতা পশ্চিমবঙ্গের দ্বিতীয়বারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ