বনদস্যুরা বাগেরহাটের মংলায় সুন্দরবনের পশুর নদ থেকে ২৫ জেলেকে অপহরণ করেছে বলে জানা গেছে ।
আজ শুক্রবার ভোরে এ অপহরণের ঘটনা ঘটে।
এসব জেলের কাছ থেকে ৫০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করা হয়েছে। তবে অপহৃত জেলেদের নাম জানা যায়নি। জানা যায় তাঁদের বাড়ি মংলার জয়মণি, চিলা, সুন্দরতলা ও বাগেরহাটের রামপালে ।
জেলে-মহাজন সূত্র থেকে জানা যায়, আজ ভোরে মংলার পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের পশুর নদের জোংড়া ও মরা পশুর এলাকায় জাল দিয়ে বাগদা চিংড়ির পোনা আহরণ করছিলেন জেলেরা। এ সময় ওই এলাকায় তাঁদের ওপর হামলা চালায় বনদস্যু সাগর বাহিনী। পরে জেলেদের অপহরণ করে বনের গহিনে নিয়ে যায় দস্যুরা।
জেলে অপহরণের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মেহেদী মাসুদ ।
পোস্টটি যতজন পড়েছেন : ২৪৩
























