২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় আম বাগান পাহারাদার নিহত

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি ফার্মের সামনে সড়ক দূর্ঘটনায় এক বাগান পাহারাদার।

নিহতের নাম জানের আলী (৫৬)।এই ঘটনায় আহত হয়েছে আনছার আলী নামের আরো এক বাগান পাহারদার।

আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে আমঝুপি ফার্মের সামনের সড়কে একটি দাঁড়িয়ে থাকা স্যালো ইঞ্জিন চালিত যান নছিমনকে বিপরীত থেকে আসা একটি পরিবহন ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জানের আলী আমঝুপি গ্রামের উত্তরপাড়ার মৃত আজাহার আলীর ছেলে ও সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থা নামের একটি এনজিও প্রতিষ্ঠানের আম বাগান পাহারাদার ছিলেন। আহত আনছার আলী জানান, জানের আলী ও নছিমন চালক আনছার আলী আমঝুপি প্রধান সড়কের দুপাশে সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থার বনায়নকৃত আম গাছের ফল পাহারায় কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো তারা দুজনে সড়কের পাশে নছিমনের উপর শুয়ে ছিলেন। ভোরে ঢাকা থেকে মেহেরপুরগামী দ্রুতগতির একটি যাত্রীবাহী পরিবহন তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে নছিমনসহ সড়কের উপর ছিটকে পড়ে পাহারাদার দুজন। ঘটনাস্থলে মৃত্যু হয় জানের আলীর। সকালে গুরুতর আহত অবস্থায়  আনছার আলীকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদি হাসান জানান, এদিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করেছেন ।

এ নিয়ে তিনি জানান, দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ