চট্টগ্রামে বিস্ফোরক, অস্ত্র ও গুলিসহ দুই ভাই আটক

গোয়েন্দা পুলিশ চট্টগ্রামে বিপুল পরিমাণ বিস্ফোরক, অস্ত্র ও গুলিসহ দুই ভাইকে আটক করেছে ।আটক দুই ভাই হলো- ওয়াহিদুল ইসলাম রকি (২৪) ও তার বড় ভাই শাকিল (২৭)।বন্দর নগরীর খুলশি থানার ওয়ারলেস কলোনি থেকে শনিবার রাত সাড়ে ৯টার দিকে তাদের আটক করা হয়।

তাদের কাছ থেকে বোমা, বন্দুক, গুলি, কিরিচ ও বোমা তৈরির বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।

নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) শরীফ উদ্দিন সাংবাদিকদের জানান, সিএমপির তালিকাভুক্ত দুর্ধর্ষ  সন্ত্রাসী রকি। সে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। তার বড় ভাই শাকিলের বিরুদ্ধেও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ আছে। এছাড়া তাদের আরেক ভাই সন্ত্রাসী বগা বর্তমানে কারাগারে রয়েছে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ