১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

“টেকসই পরিবেশের জন্য প্রয়োজন লাগসই প্রযুক্তি”

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, টেকসই পরিবেশের জন্য প্রয়োজন লাগসই প্রযুক্তি। লাগসই প্রযুক্তিতে পানি ও শক্তির দক্ষ ব্যবহারের মাধ্যমেই পরিবেশকে টেকসই রাখা সম্ভব।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রভাবক হচ্ছে বিশ্বের উষ্ণায়ন। এই তাপমাত্রা বৃদ্ধি সীমিত রাখতে পানি এবং জ্বালানী শক্তির ব্যবহার পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্যমন্ত্রী আজ সন্ধ্যায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সেমিনার কক্ষে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, বাংলাদেশ (আইইবি) -এর ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘টেকসই পরিবেশ অর্জনে পানি ও জ্বালানী শক্তির ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে প্রকৌশলগত ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।

ইউনিভার্সিটি মালয়েশিয়া সারাওয়াকের অধ্যাপক ড. এম শহীদুল ইসলাম এবং ডা. শাহনুর বেগমের লেখা সেমিনারপত্রটির ওপর আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী মো. কবীর আহমেদ ভূঞা। বাংলাদেশের প্রকৌশলীরা তাদের মেধা ও কুশলী প্রজ্ঞার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের হুমকি থেকে বিশ্বকে রক্ষা করার ক্ষেত্রে কার্যকর অবদান রাখবে বলে তথ্যমন্ত্রী দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আব্দুর সবুর সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ