রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকালে যাত্রাবাড়ীর আমবাগান এলাকায় ইভানা ফুড প্রোডাক্টস নামের ১টি প্রতিষ্ঠানকে অনুমোদন ছাড়া কোমল পানীয় তৈরির পাউডার বানানোর দায়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
পরে বিএসটিআই এর অনুমোদন ছাড়া ডিটারজেন্ট পাউডার তৈরির অভিযোগে অপর ১টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং কারখানাটিকে সিলগালা করে দেয়া হয়।
রাজধানীবাসীর জন্য ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে র্যাবের এই ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়।
পোস্টটি যতজন পড়েছেন : ৩১১
























