১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

যশোরে নবনির্বাচিত চেয়ারম্যানকে কুপিয়ে জখম

যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নে বেসরকারিভাবে নবনির্বাচিত চেয়ারম্যান নেসার উদ্দিনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হয়েছে।

সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার রাজবাড়ীয়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি জামায়াতে ইসলামীর সদস্য।

স্থানীয়রা জানান, সদ্য নির্বাচিত ইউপি চেয়ারম্যান নেসার আলী উপজেলার নায়রা গ্রামে দাওয়াত খেয়ে ভাইপো ও অপর আরেকজনের সঙ্গে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। রাজবাড়ীয়া এলাকায় পৌঁছালে ৮-১০ জন যুবক পথরোধ করে তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বাঁকড়া ক্লিনিকে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার করেন।

ঝিকরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ