১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

স্ত্রীর পরকীয়ায় বাঁধা দেওয়ায় স্বামীকে খুন

মৌলভীবাজারে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার স্ত্রীর পরকীয়া প্রেমে বাধা দেয়ায় স্বামীকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সকালে উপজেলার মদনপুরে এঘটনার পর পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠিয়েছে।

নিহত বাদল মিয়া বন্দরের মদনপুর চাঁনপুর এলাকার মৃত পান্ডব আলীর ছেলে।

নিহত বাদল মিয়ার মা জানান, তার ছেলের বৌ জিয়াসমিনের সঙ্গে স্থানীয় পল্লী বিদ্যুতের কর্মচারী মজিবরের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে বাড়িতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হতো। পরে পরকীয়ায় বাধা দেয়ার কারণে তার অসুস্থ ছেলে বাদল মিয়াকে গলাটিপে হত্যা করেছে স্ত্রী জিয়াসমিন।

এ ব্যাপারে নিহতের স্ত্রী জিয়াসমীন জানান, তার সঙ্গে মজিবরের সম্পর্ক ছিল। মাঝে মধ্যে মোবাইলে কথা হতো। এর বেশি কিছু নয়। গত রাতে অসুস্থতার কারণে তার স্বামী বাদল মারা গেছে বলে তিনি দাবি করেন।

এদিকে পরকিয়া প্রেমিক মজিবরের স্ত্রী নাজমা বেগম জানান, তার স্বামী মজিবর একটি বৈদ্যুতিক মিটার দিতে এসে বাদলের স্ত্রী জিয়াসমীনের সঙ্গে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়েন। তার স্বামী মদনপুর পল্লী বিদ্যুত অফিসে চাকরির সুযোগে জিয়াসমিনের বাড়িতে দুপুরে খাবার খেত। এতে করে তাদের সম্পর্ক আরো গভীর হয়ে উঠে। গত বছরের ১৫ সেপ্টেম্বর জিয়াসমিন ও মজিবর বাইসটেঙ্গি এলাকার কাজী অফিসে গিয়ে বিয়ে করে। বাদলের মৃত্যুর খবর শুনে তার স্বামী মজিবর পালিয়ে গেছে।

বন্দর থানার পরিদর্শক (এসআই তদন্ত) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। মরদেহের গলায় হাতের আঙ্গুলের ছাপ রয়েছে। ময়নাতদন্ত রির্পোট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ