১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহের ট্রাকের ধাক্কায় নারী ও শিশুসহ নিহত ৮

ময়মনসিংহে তারাকান্দা উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৮ যাত্রী নিহত হয়েছেন।

নারী ও শিশুসহ নিহত ৮নিহতদের মধ্যে তিনজন নারী ও দু’জন শিশু রয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের গাছতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, অটোরিকশাটি যাত্রী নিয়ে নোত্রকোনায় যাচ্ছিল। পথে গাছতলা নামক এলাকায় বিপরীতমুখি এক ট্রাক ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নারীসহ আট জন নিহত হন। নিহত ব্যক্তিরা প্রত্যেকেই অটোরিকশার যাত্রী ছিলেন।

ময়মনসিংহের ট্রাকের ধাক্কায় নারী ও শিশুসহ নিহত ৮ওসি আরও বলেন, লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।ঘাতক ট্রাকটিকে আটক করেছেন পুলিশের সদস্যরা।

ময়মনসিংহ রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল‍াহ আল মামুন ও জেলা পুলিশ সুপার (এসপি) মঈনুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তবে তাৎক্ষণিকভাবে তিনি নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি।

বিস্তারিত আসছে….

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ