১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে খুলশী থানার ওয়াসা মোড় এলাকার একটি ভবনের ছাদ থেকে গলায় ফাঁস লাগানো মরদেহটি উদ্ধার করেন।

নিহত কর্মকর্তার নাম মো. ইসহাক (৪৮) তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের হাটহাজারী উপজেলার মদনহাট শাখায় কমরত ছিলেন। তবে তিনি আত্মহত্যা করেছেন না অন্যকিছু তা জানাতে পারেননি পুলিশ।

পুলিশ জানায়, ভবনটির ছাদে ঝুলন্ত লাশ দেখে লোকজন থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। তিনি পরিবার নিয়ে ওয়াসা এলাকায় থাকতেন।

খুলশী থানার ওসি নিজাম উদ্দিন বলেন, কৃষি ব্যাংকের একজন কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। তিনি আত্মহত্যা না অন্যকিছু এখনও কিছু বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ