১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পুকুরে ডুবে প্রাণ গেলো ভাই বোনসহ ৩ শিশুর

নারায়ণগঞ্জের রুপগঞ্জে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেলো দুই সহোদর বোনসহ তিন শিশুর। বুধবার বিকাল ৫টায় উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদী এলাকার মজিবুর রহমানের বাড়ির সামনের একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলো- ওই এলাকার মাসিকুর রহমানের দুই মেয়ে মাকসুদা ও মারিয়া এবং তাদের চাচাতো বোন পাশের বাড়ির হাফিজ উদ্দিনের মেয়ে হাবিবা।

শিশু মাকসুদা বেলদী দারুল হাদিস আলীয়া মাদ্রাসার এবং মারীয়া ও হাবিবা বেলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, বুধবার দুপুরে শিশু মাকসুদা, মারিয়া ও হাবিবা গোসল করতে মজিবুর রহমানের বাড়ির সামনের নালা পুকুরে নামে। সাঁতার না জানার কারণে তারা তিনজনই পুকুরে ডুবে তলিয়ে যায়। এ সময় অন্য শিশুরা দেখে পরিবারের লোকজনকে খবর দেয়। পরে লোকজন এসে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ