আবার স্বর্ণের বারের দেখা মিলল হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে।এবার ৭টি স্বর্ণের বারসহ আল আমিন (৩০) নামে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউজের প্রিভেন্টিভ দল। বুধবার রাত পৌনে ৯টার দিকে তাকে আটক করা হয়।জব্দকৃত বারগুলোর ওজন প্রায় ৭শ’ গ্রাম। একেকটি বার ১০০ গ্রাম ওজনের। জব্দকৃত স্বর্ণের দাম প্রায় ৩৫ লাখ টাকা।
মালয়েশিয়া থেকে আগত এমএইচ১১২ বিমানে করে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে আল আমিন। পরে প্রিভেন্টিভ দলের সন্দেহ হলে তার শরীর তল্লাশি করে ৭টি স্বর্ণের বার জব্দ করা হয় বলে জানান ঢাকা কাস্টম হাউজের প্রিভেন্টিভ দলের এএসপি রেজাউল করিম ।
আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
পোস্টটি যতজন পড়েছেন : ১৮৮
























